জেলা ও দায়রা জজ
মোহাম্মদ জহিরুল কবির
সিনিয়র জেলা ও দায়রা জজ
জনাব মোহাম্মদ জহিরুল কবির, জেলা ও দায়রা জজ হিসেবে ১৯ নভেম্বর ২০২৪ ইং তারিখ অত্র জেলায় যোগদান করেন। তিনি ১৯৮৯ সালে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ থেকে এস.এস.সি, ১৯৯১ সালে গুরুদয়াল সরকারী কলেজ, কিশোরগঞ্জ থেকে এইচ.এস.সি, ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি (সম্মান) ও ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে সহকারী জজ হিসেবে জেলা ও দায়রা জজ আদালত, শেরপুর-এ যোগদান করেন। তিনি বর্তমানে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে শেরপুর জেলাতে কর্মরত আছেন।