চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
বুলবুল আহমেদ
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব বুলবুল আহমেদ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিগত ৩০ নভেম্বর ২০২৫ ইং তারিখে অত্র জেলায় যোগদান করেন। তিনি টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় টাংগাইল সদর হতে কৃতিত্বের সাথে এস.এস.সি এবং ঢাকা কলেজ ঢাকা হতে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হোন। তিনি ৪র্থ বি.জে.এস পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০১০ ইং সনে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (সম্মান) ও এলএল.এম (ফাস্ট ক্লাস) অর্জন করেন। তিনি ময়মনসিংহ, গাজীপুর, সিরাজগঞ্জ, শেরপুর জেলায় বিভিন্ন পর্যায়ের বিচারক/ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া লন্ডল, অস্ট্রেলিয়া,সিঙ্গাপুর, দিল্লী ও ADR, Mediation, Land Management ও তুলনামূলক আইনে উচ্চতর প্রশিক্ষণ করেন। National Judicial Academy ভূপাল, ভারতে বিচার প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ব্যক্তিগতভাবে তিনি পবিত্র মক্কা ও মদীনায় ওমরাহ হজ্ব পালন করেছেন।